ময়মনসিংহ ( থেকে) আব্দুস সালাম ভ্রাম্যমাণ প্রতিনিধি এস এম টিভি।
ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকায় নির্বাচনী প্রচারণায় এক নতুন মাত্রা যোগ হয়েছে। আজ ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার) সকালে গফরগাঁও পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। স্বতন্ত্র প্রার্থী ও জননেতা জনাব এবি সিদ্দিকুর রহমানের 'হাঁস' প্রতীকের সমর্থনে এই সমাবেশের আয়োজন করা হয়। বিশেষ করে ৯ নং ওয়ার্ডের নেতা জনাব আকিকুল ইসলাম আতিক ও রেজাউল মোস্তফা (রাজু)এর নেতৃত্বে একটি বিশাল মিছিল জনসমাবেশকে এক জনসমুদ্র রূপ দেয়।সকাল থেকেই পৌরসভার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন আর "হাঁস" প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ৮ ও ৯ নং ওয়ার্ডের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, এবি সিদ্দিকুর রহমানের জনপ্রিয়তা বর্তমানে তুঙ্গে।সমাবেশে স্বতন্ত্র প্রার্থী জননেতা জনাব এবি সিদ্দিকুর রহমানের বিশেষ প্রতিনিধি ও প্রধান অতিথির বক্ত রাখেন তরুণ প্রজন্মের আয়কন জননন্দিত নেতা জননেতা জনাব মুশফিকুর রহমান তিনি বলেন আমি আপনাদের প্রান প্রিয় নেতা বিএনপির প্রতিষ্ঠাতা: মরহুম আলহাজ্ব ফজলুর রহমান সুলতান সাহেবের সন্তান হিসেবে বলতে চাই আমিই ফজলুর রহমান সুলতান আমিই এবি ছিদ্দিকুর রহমান তাই আপনাদেরকে কাছে আমার আকুল আবেদন আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি তারিখে হাঁস প্রতীকে আপনাদে মহা মূল্যবান ভোট দিয়ে আপনাদে প্রিয় নেতা জননেতা জনাব এবি সিদ্দিকুর রহমানকে জয়যুক্ত করে আপনাদের খেদমত করার সুযোগ করে দিবেন। তিনি আরো বলেন হাঁস প্রতীক জয়যুক্ত হলে গফরগাঁয়ের সকল স্তরের উন্নয়ন সাধিত হবে এবং আগামীর গফরগাঁ হবে একটি আধুনিক মডেল গফরগাঁও ইনশাআল্লাহ্। উপস্থিত স্থানীয় মুরব্বি ও যুব সমাজের প্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, "গফরগাঁওয়ের উন্নয়নের স্বার্থে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে এবি সিদ্দিকুর রহমানের কোনো বিকল্প নেই। আমরা পরিবর্তন চাই, আর সেই পরিবর্তনের প্রতীক হলো 'হাঁস'।"সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের করা হয়, যা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় বিশ্লেষকদের মতে, আজকের এই বিশাল জমায়েত নির্বাচনী সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।
~2.jpg)
0 মন্তব্যসমূহ