লোড হচ্ছে...

বীরগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।




মোজাম্মেল হক, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:এস এম টিভি 

দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এক বিশাল র‌্যালি ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম।জনসভায় সভাপতিত্ব করেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির প্রবাস কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিরুল বাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল।এ সময় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নমিরুল ইসলাম চৌধুরী (সেনা), কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম প্রধান, নিজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস এবং উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুবাস দাস।এছাড়াও জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভায় উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ