লোড হচ্ছে...

স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত হল।




সমরেশ রায় ও শম্পা দাস, স্টাফ রিপোর্টার, এস এম টিভি কলকাতা, পশ্চিমবঙ্গ

আজ ২০ শে ফেব্রুয়ারি শুক্রবার, রামকৃষ্ণ মঠ ও মিশন- বেলুড় মঠ আয়োজিত, বজবজ থেকে আলমবাজার মঠ পর্যন্ত এক বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে, ১৯শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল ১০ টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯তম বার্ষিক উৎসব পালিত হল ধুমধাম এর মধ্য দিয়ে।শোভাযাত্রায় অংশগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ অনুরাগী এবং স্কুলের ছাত্রছাত্রীরা ও বিভিন্ন সংগঠন। উপস্থিত ছিলেন মঠের মধু মহারাজ, সিটি কেবিল এর তিনকড়ি দত্ত, ব্লাড ব্যাংকে ডি আশীষ, কুমারটুলি সেবা সংঘের গৌতম ঘোষাল, কমল পাল, বাপি ঘোষ,রাজা, কেদার, বাসুদেব মহাশয় সহ অন্যান্যরা এবং শ্রীরাম থ্যালাসেমিয়ার কর্ণধার ও স্বামী বিবেকানন্দের মহিলা অনুগামীরা। সংগঠনের মধ্যে ছিলেন, শ্যামবাজার সেবা সমিতি, হাটখোলা ব্লাড ব্যাংক, মা সারদা ফাউন্ডেশন, কাকুঁরগাছি বিনয় বাদল সোসাইটি, হরিয়ানা সেবা সমিতি, মাড়োয়াড়ী ওয়েলফেয়ার সোসাইটি, কুমারটুলি সেবা সমিতি সহ অন্যান্য সংগঠন।এই বর্ণাঢ্য শোভাযাত্রা সকাল দশটায় শুরু হয় বজ বজ থেকে ট্রেনে চেপে বিবেকানন্দের মূর্তি শিয়ালদায় পৌঁছায় এগারোটায়, এবং সেখান থেকে বিশাল বন্যাঢ্য সহযাত্রা সহকারে, স্বামীজীর বাড়ি হয়ে বিধান সরণি ধরে শ্যামবাজার কাশিপুর হয়ে আলমবাজার মাঠে শেষ হয় এবং সেখানে মহারাজদের উপস্থিতিতে ও মন্ত্র পাঠের মধ্য দিয়ে পূজা অর্চনা আরতি ও অন্যান্য অনুষ্ঠান।জানা যায় স্বামীজি শিকাগো থেকে প্রথম বজ বজ এ পৌঁছান এবং সেখান থেকে ট্রেন ধরে শিয়ালদায় আসেন, সেখানে আসার পর সকলে তাহাকে অব্যর্থনা জানান, তারপর শিয়ালদা থেকে তিনি আলমবাজার মাঠে গিয়ে বিশ্রাম করেন, তিনটি কে মাথায় রেখে পালিত হয় স্বামীজীর প্রত্যাবর্তন দিবস। হাজার হাজার মানুষ শিয়ালদা স্টেশনে অপেক্ষা করতে থাকেন এই দিনটিতে। স্বামীজিকে অভ্যর্থনা জানানোর জন্য। দূরান্ত থেকে অনুরাগীরা এসে উপস্থিত হন শিয়ালদা স্টেশনে, হাজার হাজার মানুষ রাস্তার দু'ধারে দাঁড়িয়ে স্বামীজীর এই বর্ণাঢ্য শোভাযাত্রা উপভোগ করতে থাকেন, এবং মোড়ে মোড়ে ফুল নিয়ে অপেক্ষা করেন কখন স্বামীজীর এই বর্ণাঢ্য শোভাযাত্রা পৌঁছাবে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ উপস্থিত ছিলেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ