লোড হচ্ছে...

কাহারোলে সুন্দরপুর মুকুন্দপুর ইউনিয়ন বিএনপি নির্বাচিত জনসভা অনুষ্ঠিত।





মোজাম্মেল হক :বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:এস এম টিভি 

দিনাজপুরের কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের কাচারী বাজার সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মঙ্গলবার (৩ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।৫নং সুন্দরপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মতিউর রহমান মতি। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম।জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা। উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছাঃ শামীমা পারভীনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ