মোঃ সাখাওয়াত হোসেন তুষার এস এম টিভি
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ২নং ওয়ার্ডের পাড়া-মহল্লায় বইছে নির্বাচনী হাওয়া। সাধারণ মানুষের মুখে মুখে এখন একটিই নাম— সাব্বির হোসেন বিল্লাল । বিগত নির্বাচনে অত্যন্ত অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও, মাঠ ছাড়েননি এই লড়াকু নেতা। বরং গত কয়েক বছর ধরে নিরলসভাবে কাজ করে তিনি হয়ে উঠেছেন সাধারণ মানুষের প্রিয় মুখ।এলাকাবাসীর মতে,সাব্বির হোসেন বিল্লাল কেবল একজন প্রার্থী নন, তিনি বিপদে-আপদে সাধারণ মানুষের ছায়াসঙ্গী। বিশেষ করে অসহায় ও দুস্থ মানুষের যেকোনো সমস্যায় তাকে সবসময় পাশে পাওয়া যায়।ওয়ার্ডের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাকে জনগণের হৃদয়ে জায়গা করে দিয়েছে।২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সাধারণ ভোটারদের মাঝে বিল্লাল হোসেনের প্রতি ব্যাপক সহানুভূতি ও সমর্থন তৈরি হয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানান:গতবার সামান্য ব্যবধানে হেরে গেলেও বিল্লাল ভাই আমাদের ছেড়ে যাননি। সুখে-দুখে তিনি আমাদের পাশে আছেন। এবার আমরা ভুল করতে চাই না, তাকেই আমাদের প্রতিনিধি হিসেবে দেখতে চাই।"আসন্ন নির্বাচনের প্রস্তুতি সম্প্রতি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বিল্লাল হোসেনের পোস্টার ও প্রচারণা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। তিনি 'আপনাদের সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী' স্লোগান নিয়ে নিয়মিত জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। পরিচ্ছন্ন ইমেজ এবং কর্মদক্ষতার কারণে তরুণ ও বয়োজ্যেষ্ঠ—উভয় শ্রেণির ভোটারদের কাছে তিনি এখন জনপ্রিয়তার শীর্ষে।অসহায় মানুষের বন্ধু হিসেবে পরিচিত সাব্বির হোসেন বিল্লাল যদি আসন্ন নির্বাচনে জয়ী হন, তবে ২নং ওয়ার্ড একটি আধুনিক ও জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে উঠবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। এখন শুধু সময়ের অপেক্ষা, ব্যালটের মাধ্যমে এলাকাবাসী তাদের প্রিয় নেতাকে বেছে নেওয়ার প্রহর গুনছে।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ