লোড হচ্ছে...

আনন্দমেলা--বইমেলা কবি ও লেখিকা- গায়ত্রী চক্রবর্তী।

 







সমরেশ রায় ও শম্পা দাস, স্টাফ রিপোর্টার কলকাতা,পশ্চিমবঙ্গ  এস এম টিভি 


নতুন বছরে বইছে ধীরে হিম, 

       শীতল হাওয়ার খেলা ।

মনটা তখন প্রতীক্ষায় থাকে,

কবে আসবে আবার বইমেলা। 

     ‌ 

 প্রতি বছর শীতকালে, 

    হিমেল হওয়ার সাথে,

        বইমেলা আসে।


সাজিয়ে দোকান,

 নতুন নতুন বই দিয়ে,

      মেলা উঠে যেন ভেসে।


ভরে উঠে মাঠ, 

কবি -সাহিত্যিক -লেখক- দর্শক 

 ‌   ‌  ছোট বড় পড়ুয়াতে।


নতুন বইয়ের টানে আসে সবাই,

পড়তে দেখতে কেনার

অজুহাতে।


দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত ,

বইয়ের দোকান থাকে,

 সবার জন্য উন্মুক্ত। 


কেউবা পরে ,কেউবা দেখে, 

 কেউ বা কিনে হয়-

 আনন্দে উৎফুল্ল।


কখনো যদি পরিচয় হয়। 

নতুন কোন বিদেশি, 

বিখ্যাত কবি ও সাহিত্যিকের সাথে। 


আহ্লাদে আটখানা হয়,

যখন তিনি নেমে আসেন -

পুরস্কার হাতে।


বই মেলায় থাকে,

 সব ধরনের বই- 

তার সাথে থাকে আরো -

ভূত-প্রেত দৈত্য দানবের বই। 


ছবি দেখে হাসতে থাকে, বাচ্চারা যেন ,সত্যি কারের ভূতের উৎসব। 


বইমেলায় শুধু বই নয়-

থাকে বিচিত্রানুষ্ঠান-

কেউ করে কবিতা পাঠ,

 কেউ করে হাস্যকৌতুক, 

কেউবা করে গান। 


খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকে 

ভরে থাকে ময়দান-

রকমারি থাকে খাবার,

 জিভে আসে জল । 

 

বইমেলা চলে গেলে,

বুকে থাকে ,বেদনার অশ্রুজল।

থেকে যায় খালি মাঠ। 

থাকে না কবিদের কোলাহল।


নমস্কার--- গায়ত্রী চক্রবর্তী, সাঁতরাগাছি, হাওড়া।


তিনি  একজন - অনুবাদিকা--ইংরাজী,হিন্দি,      বাংলা লেখিকা,কবি, মানবাধিকার কর্মী, সমাজসেবী ,এডিটর এবং যাহার বেশ কয়েকটি বইও  প্রকাশ হয়েছে , বিভিন্ন পাবলিশার্স এর হাত ধরে।

  


      ‌

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ