লোড হচ্ছে...

ভারতবর্ষে-মুর্শিদাবাদ জলঙ্গী সাদিখারদেয়াড় বিদ্যানিকেতনে ২৪ বছর পর এক মিলন মেলা অনুষ্ঠিত।

 

মোঃ আব্দুস সালাম ভ্রাম্যমান প্রতিনিধি: এস এম টিভি 

 ২৫ জানুয়ারি ভারতবর্ষে মুর্শিদাবাদ জেলার, জলঙ্গী থানায় অন্তর্গত সাদিখারদেয়াড় বিদ্যানিকেতনে ,দীর্ঘ প্রায় ২৪ বছর পর মাধ্যমিক ২০০২ শিক্ষাবর্ষ প্রাক্তন ছাত্র-ছাত্রীদের   উদ্যোগে এক বন্ধনের মিলন মেলা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইনি -বহরমপুর মেডিকেল হসপিটাল ডাক্তার - সত্যব্রত রায় । মোঃ আজিজুর রহমান সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়  । অনেকেই আজ বাবা হয়েছেন, কেউ হয়েছেন মা  । আজকে সবারি শারীরিক পরিবর্তন কারো গোঁফ, কারো মুখে দাঁড়ি, কারো মাথার সেই কাঁচা চুল গুলো আজ আধা পাকা  । কিন্তু তাই বলে থেমে নেই তাঁদের জীবন । আজ ভালোবাসার এক বন্ধনের টানে তাঁরা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন এই মিলন মেলায় । নেচে- গেয়ে, খেয়ে , কৌশল বিনিময়ে গল্প - গুজবে এক আনান্দ ঘন মুহূর্তে কাঁটে তাঁদের ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ