লোড হচ্ছে...

দামকুড়া থানার চাঞ্চল্যকর পলাশ মেম্বার হত্যা মামলার এজাহারনামীয় ০১ জন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।




আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন (বার্তা সম্পাদক) এস এম টিভি রাজশাহী বিভাগ ১৯/০২/২০২৬ খ্রিস্টাব্দ।

র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় ইং ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত্র ২২.৩০ ঘটিকায় র‍্যাব-৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল রাজশাহী মহানগরীর পবা থানাধীন বড়ইকুড়ি নামক এলাকায় অভিযান পরিচালনা করে দামকুড়া থানার মোঃ মোশারফ হোসেন পলাশ মেম্বার হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামি মোঃ রাজিবুল ইসলাম রাজিব (৩৫) পিতাঃ মোছাব্বর হোসেন, সাং-শিতলাই (বাথানবাড়ী), থানা-দামকুড়া, রাজশাহী হতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। ঘটনা সূত্রে জানা যায়, গত ইং ২৫/০১/২০২৬ তারিখে রাত্রী অনুমান ০৮.০০ ঘটিকার সময় রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন শিতলাই বাথানবাড়ী গ্রামস্থ ভিকটিমের নিজ বসতবাড়ীর সামনে মিঠুনের চায়ের দোকানের পার্শ্বে গরু ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে ভিকটিমের সাথে এজাহারনামীয় আসামিদের সাথে তর্ক-বিতর্ক হয়। তর্ক-বিতর্কের একপর্যায়ে উক্ত আসামীগণ ভিকটিমকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে পড়ে যায়। তখন এজাহারনামীয় ৪ জন ও অজ্ঞাতনামা ৭/৮ জন আসামিগন এলোপাতারি কিল-ঘুষি মেরে গুরত্বর জখম করে। ভিকটিমের অবস্থা মুমুর্ষ হলে আশ-পাশের সাক্ষীগণ উপস্থিত হলে আসামিগণ দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে সাক্ষীগণ ভিকটিমকে উদ্ধার করে ইং ২৫-০১-২০২৬ তারিখ রাত্রী অনুমান-০৯.৩০ ঘটিকার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় গত ২৬-০১-২০২৬ তারিখ সকাল-০৭.১০ ঘটিকার সময় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরবর্তীতে ভিকটিমের ছেলে বাদী হয়ে দামকুড়া থানায় ৪ জন এজাহারনামীয় ও ৭/৮ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। উক্ত ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি করে। আসামিকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর পবা থানাধীন বড়ইকুড়ি নামক এলাকা হতে সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল এবং চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের ভিত্তিতে হত্যাকান্ডের ১নং আসামি মোঃ রাজিবুল ইসলাম অরফে রাজিব (৩৫)'কে অদ্য ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত্রী ২২.৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ