র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ ০৭০০ ঘটিকার সময় র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভযানিক টহল দল নওগাঁ জেলার সকল থানা এলাকায় টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা উদ্দেশ্যে বাহির হয়। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, নওগাঁ জেলার বদলগাছী থানাধীন ঝারঘড়িয়া গ্রামস্থ জনৈক মোঃ সম্পদ সরদার (৫০), পিতা- মৃত তছির উদ্দিন সরদার এর মুদি দোকানের পূর্ব পার্শের গলিতে (চকতারের মোড় থেকে কাশাইল মোড়গামী পাঁকা রাস্তার উত্তর পার্শ্বে) পরিত্যক্ত অবস্থায় সন্দেহজনক কিছু মালামাল রয়েছে।উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টহল দল ঘটনাস্থল হতে একই তারিখ ১১০০ ঘটিকার সময় পরিত্যক্ত অবস্থায় ১টি প্লাস্টিকের বস্তার ভিতর কাগজের কার্টুনে অবস্থিত ককটেল-০৬টি, পেট্রোলবোমা-০৪টি ও বোমা তৈরির কেমিক্যাল পদার্থ- ৪০০ গ্রাম পরিত্যাক্ত অবস্থায় আলামত হিসাবে উদ্ধার করা করে। পরবর্তীতে বোম ডিসপোজাল টিমের সহায়তায় উদ্ধারকৃত আলামত জনৈক মোঃ সম্পদ সরদার (৫০), পিতা- মৃত তছির উদ্দিন সরদার এর মুদি দোকানের পূর্ব পার্শের গলির পার্শে সরিষা ক্ষেতে ফাঁকা মাঠে উপস্থিত সাক্ষীদের সামনে ধ্বংশ করা হয়।উদ্ধারকৃত আলামত সমূহ ধ্বংশ করার পর বদলগাছী থানায় জিডি করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ