লোড হচ্ছে...

ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে-- বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ।





সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ স্টাফ রিপোর্টার, এস এম টিভি।

আজ ১১ই ফেব্রুয়ারি বুধবার, আর মাত্র মাঝে দুটো দিন বাকী, ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। একে অপরকে প্রপোজ করার দিন ও ভালোবাসার মুহূর্ত ,  তাই সেজে উঠেছে বিভিন্ন শপিং মল থেকে শুরু করে, সোনার দোকান ও গিফটের দোকান,কলকাতার নামকরা নিউমার্কেট থেকে শুরু করে, গড়িয়াহাট বাজার, লেক মার্কেট , শ্যামবাজার মার্কেট, বেহালা মার্কেট সহ অন্যান্য মার্কেট সেজে উঠেছে  সুন্দর সুন্দর টেডিবেয়ার, অন্যান্য গীফট সামগ্রী, ফুলের বুফে, সুন্দর সুন্দর গোলাপ ফুল ও লাভ আর্ট দিয়ে। এই সকল দোকানগুলিতে ভিড় জমাচ্ছেন , স্কুল-কলেজের ছেলেমেয়ে থেকে শুরু করে অন্যান্যরা, একে অপরকে কিছু উপহার দেওয়ার জন্য কিনতে। ক্রেতারাও সুন্দর করে সাজিয়ে বসেছেন। যাহার যেমন সামর্থ্য ওই দিনটিতে একে অপরকে কিছু উপহার  কিনে দেবেন। ১৪ ই ফেব্রুয়ারি একজন আরেকজনের কাছে একটি সুন্দর মুহূর্ত হয়ে বাঁধা হয়ে থাকবে। তাই এই দিনটির জন্য একজন আরেকজনের জন্য অপেক্ষা করে থাকেন। বৎসরে কবে আসবে এই দিনটি। প্রতিবছর পুরানো বিদায় নেয়, নতুন আসে, তেমনি প্রতিবছর  পুরানোরা রয়ে যায় বহু নতুন জুরির সৃষ্টি হয়। তবে প্রতিবছর যেভাবে এই দিনটিতে গিফটের দাম বেড়ে চলে, বেকার ছেলে মেয়েদের কাছে কোন কিছু কেনাটা আয়তের বাইরে, তবুও কোনভাবে কিনে দিতেই হয়। একটা টেডিবেয়ারে ও অন্যান্য গিফটের দাম-  মিনিমাম ৩০০ টাকা থেকে ২০০০ টাকা।একটা গোলাপ ফুলের বুফের দাম, মিনিমাম ২০০ টাকা থেকে ৫০০ টাকা ৬০০ টাকা হাজার টাকা। একটা গোলাপ ফুলের দাম-  মিনিমাম ৩০ টাকা থেকে 40 টাকা 50 টাকা ৬০ টাকা অবদি। এক ডজন রজনীগন্ধার স্টিক এর দাম - মিনিমাম ১৫০ থেকে ২০০ টাকা।এছাড়াও অন্যান্য ফুলের বুফের দামও মোটামুটি কাছাকাছি, এক পিসির দাম কুড়ি টাকা থেকে ২৫ টাকা এবং বুফের দাম মিনিমাম ১৫০ টাকা।এক প্যাকেট লাভ বেলুনের দাম ১০০ থেকে ১৫০ টাকা। সমস্ত জিনিসের দাম প্রতিবছর এতটাই বেড়ে চলে,  যা কিনতে গিয়ে ধাক্কা খেতে হয় ক্রেতাদের। বিশেষ  করে বেকার যুবক- যুবতীদের। কিন্তু হাজার অসুবিধে থাকলেও  চেষ্টা করে কিছু উপহার দেওয়ার।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ