মোজাম্মেল হক, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ এস, এম টিভি বীরগঞ্জ।
দিনাজপুরের কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের মুটুনি হাট ইশানপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে রবিবার (১ ফেব্রুয়ারি) বিএনপির এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলহাজ্ব জাহেদ আলী।জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব মো. মনজুরুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে মো. মনজুরুল ইসলাম বলেন, “জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।” তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণকে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছাঃ শামীমা পারভীনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

0 মন্তব্যসমূহ