আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টারঃএস,এম টিভি রাজশাহী বিভাগ
অদ্য ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ০৬২০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ সোনাইকান্দি বিওপি’র নিয়মিত টহল দল টহল পরিচালনার সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কিছু চোরাকারবারী রাজশাহী জেলার দামকুড়া থানাধীন বেলাপাড়া নামক এলাকার পদ্মা নদীর চর দিয়ে চোরাচালানী মালামাল পাচার করবে।উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র নিয়মিত টহল দল চোরাচালন বিরোধী অভিযান পরিচালনার জন্য তাৎক্ষনিক দামকুড়া থানাধীন বেলপাড়া এলাকার পদ্মা নদীর চরের ঝাউ বনের মধ্যে ছদ্মবেশে অবস্থান নেয়। কিছু সময় ছদ্মবেশে থাকার পর,ঝাউ বন হতে কিছুটা দূরে চরের অভ্যান্তরে লোকজনের আনাগোনা শুনতে পায়ে বিজিবি’র টহল দল সুকৌশলে অগ্রসর হলে চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দলটি উক্ত ব্যাগ তল্লাশী করে তার মধ্য হতে ২০ বোতল ভারতীয় Broncof-C সিরাপ (মালিকবিহীন)জব্দ করতে সক্ষম হয়।জব্দকৃত সিরাপ দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ