মোঃ জাহিদুল ইসলাম সানি বিশেষ প্রতিনিধিঃ এস এম টিভি রাজশাহী
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে ৪নং হরিপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে, দোয়া মাহফিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় হরিপুর বাজারে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ০৩ পবা-মোহনপুর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে ধানের শীষের প্রতিকে ভোট চেয়ে দোয়া ও গণসংযোগ করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ মোহাম্মদ মহসিন।জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য।সভাপতিত্ব করেন জনাব, কুতুব উদ্দিন বাদশা- যুগ্ম আহ্বায়ক পবা উপজেলা বিএনপি ও সভাপতি রাজশাহী জেলা তাতীদল ।বিশেষ অতিথি ছিলেন তাজমুলতান টুটুল সদস্য রাজশাহী জেলা বিএনপি।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

0 মন্তব্যসমূহ