লোড হচ্ছে...

বোন জামাই ও তালইর হাতে নির্যাতনের শিকার বোন ও শালা-সমন্ধি, হাঁসপাতালে চিকিৎসাধীন।



মোঃ নুরুল আলম স্টাফ রিপোর্টার এস এম টিভি।

আজ ২২ শে ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি রোজ রবিবার,বেলা ১১,৩০ মিনিট।বোনকে নির্যাতনের খবর পেয়ে শশুর বাড়ি থেকে বোনকে আনতে গেলে দুই ভাইকে মারধর করে বেঁধে রাখে শশুর বাড়ির লোকজন। লামা পৌরসভার ৬নং ওয়ার্ড কলিঙ্গাবিল গ্রামের গরু বেপারি মোঃ শফিক এর বাড়িতে এই ঘটনা ঘটে।পরে ভুক্তভোগীরা ৯৯৯ এ কল দিলে তাৎক্ষণিক লামা থানার পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে,আহতরা হলেন মোঃ রিয়াজ (২৪) ও মোঃ রায়হান (১৯) উভয় পিতা- সরোয়ার আলম রূপসীপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড ইব্রাহিম লিডার পাড়ার বাসিন্দা। আহতের বড় ভাই ইদ্রিস মিয়া জানায়, ছোট বোনকে নির্যাতন করছে শুনে তারা তিন ভাই মিলে, বোন নিলুফা আক্তারকে আনতে যায়। তাদের কে দেখে বোন জামাই মোঃ নজরুল ইসলাম প্রকাশ (হোসেন) (৩৩) ও বোনের শশুর মোঃ শফিক এক পর্যায়ে তাদের উপর সুপরিকল্পিত ভাবে হামলা করে লাঠি সোটা দিয়ে মারধর করে এবং বেঁধে রাখে। তারা আরো জানান যে মোহাম্মদ নজরুল ইসলাম (হোসেন) তাদের বড় বোনকে বিয়ে করে ওই ঘরে ০৩-জন বাচ্চাও আছে। বিভিন্ন সময় ছোট বোন বেড়াতে গেলে তাকে ভয়-ভীতি মিথ্যে প্রবণ দেখিয়ে একটা সময়ে ছোট বোন কে নিয়ে পালিয়ে যায়। ভাইয়েরা বহু খোঁজা খুঁজির পর বোনকে পায় তার কব্জায়, এ নিয়ে দ্যান দরবার,সালিশ মামলা-মোকদ্দমা হয়। আইনে দোষী সাব্যস্ত হয়ে বোন জামাই নজরুল ইসলাম (হোসেন) কে জেল হাজতে প্রেরণ করে এ নিয়ে ঘটনার সূত্রপাত।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ