লোড হচ্ছে...

পাবনা পৌর মেয়র হিসেবে তানভীর আহমেদ দ্বীপকে দেখতে চায় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা।








সাখাওয়াত হোসেন তুষার  এস এম টিভি 

পাবনা পৌরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতির মাঠ। শহরের বিভিন্ন মোড়ে, চায়ের দোকানে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দু—কে হচ্ছেন আগামীর পৌরপিতা। এই আলোচনায় বর্তমানে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তরুণ ও পরিচ্ছন্ন রাজনীতিক তানভীর আহমেদ দ্বীপ-এর নাম। তানভীর আহমেদ দ্বীপ বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং পাবনা জেলা প্রজন্ম দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখায় তৃণমূলের নেতাকর্মীদের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। জনমত ও প্রত্যাশা পাবনা পৌরসভার সাধারণ ভোটারদের মতে, শহরকে আধুনিক, মাদকমুক্ত এবং পরিকল্পিতভাবে গড়ে তুলতে একজন তরুণ ও শিক্ষিত নেতৃত্বের প্রয়োজন। পৌর এলাকার বেশ কয়েকজন তরুণ ভোটার জানান:"আমরা এমন একজন মেয়র চাই যাকে বিপদে-আপদে পাশে পাওয়া যায়। তানভীর আহমেদ দ্বীপ করোনাকালীন সময় থেকে শুরু করে বিভিন্ন সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি মেয়র হলে পাবনা একটি আধুনিক মডেল পৌরসভায় রূপান্তরিত হবে বলে আমাদের বিশ্বাস।দলীয় সূত্র জানায় জেলা ও কেন্দ্রীয় রাজনীতিতে সমানভাবে সক্রিয় দ্বীপ দীর্ঘদিন ধরে পাবনার সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে যুক্ত। বিশেষ করে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে সামাজিক উন্নয়নমূলক কাজে তার অংশগ্রহণ প্রশংসা কুড়িয়েছে। সমর্থকদের দাবি বর্তমান প্রেক্ষাপটে পাবনা পৌরসভার ড্রেনেজ সমস্যা নিরসন, যানজট মুক্তি এবং ডিজিটাল নাগরিক সেবা নিশ্চিত করতে দ্বীপের মতো দূরদর্শী নেতার বিকল্প নেই। তারা মনে করেন দল তাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে জয়লাভ করা সম্ভব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ