মোঃ আব্দুস সালাম ভ্রাম্যমান প্রতিনিধি:এস এম টিভি।
দীর্ঘ প্রায় ১৭ বছর পরে মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে । কল কারখানা বন্ধ থাকায় ঈদের চেয়েও বেশি খুশি হয়ে ক্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে মানুষের সড়ক, রেল, নৌ পথে উপড়ে চুপড়ে ভিড় লক্ষ্য করা গেছে ।ভোটের আগে ঘরমুখী মানুষের ঢল, ট্রেনের ছাদে উঠছে যাত্রীরা আসন সংকটের কারণে কমলাপুর রেলস্টেশনে ট্রেনের ছাদে উঠেছে ঘরমুখী যাত্রীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত ছুটিতে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। এ কারণে ৯ ফেব্রুয়ারি সোমবার বিকেল থেকে রাজধানীর রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটগুলোতে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। বিশেষ করে রেলপথে যাত্রীর চাপ এতটা বেড়েছে, অনেক জায়গায় ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী বহনের দৃশ্য দেখা গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর থেকে কমলাপুর, বিমানবন্দর ও গাজীপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড় ছিল সবচেয়ে বেশি। আসন সংকটের কারণে অনেকে ট্রেনের ছাদে উঠে যাত্রা করতে বাধ্য হয়েছে।এ বিষয়ে কমলাপুর রেলস্টেশনে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, সোমবার থেকে ঘরে ফেরা মানুষের চাপ বেড়েছে। মঙ্গলবার সকালেও যাত্রীদের ভিড় ছিল উল্লেখযোগ্য। সব ট্রেন সময়মতো ছেড়ে গেলেও বুড়িমারী এক্সপ্রেস দেরিতে আসে এবং দেরিতে ছেড়ে যায়। রেলওয়ের পক্ষ থেকে ট্রেনের ছাদে ওঠার অনুমতি দেওয়া হচ্ছে না। তবে অনেক যাত্রী বিভিন্নভাবে ছাদে ওঠার চেষ্টা করছে।সড়কপথেও একই ধরনের চাপ লক্ষ করা গেছে। বাস রিকুইজিশনের কারণে সড়কে যানবাহনের সংখ্যা তুলনামূলক কম বলে জানিয়েছেন বাসমালিকেরা। এতে ঘরমুখী যাত্রীরা গাড়ির সংকটে পড়েছে। অনেকেই বাধ্য হয়ে বাস, ট্রাক কিংবা যে গাড়ি পাচ্ছে; সেটিতে যাত্রা করছে। পর্যাপ্ত গাড়ি না থাকায় টিকিট না পাওয়ার অভিযোগও আছে যাত্রীদের।শ্যামলী এনআর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী বলেন, সড়কপথে যাত্রীদের চাপ বেড়েছে, তবে মহাসড়কের অবস্থা খুবই খারাপ। বিভিন্ন জায়গায় যানজটের কারণে গাড়ি ঘুরিয়ে নিতে হচ্ছে। বিশেষ করে চন্দ্রা এলাকায় তীব্র যানজট হচ্ছে। এ কারণে আজ রাতের অনেক বাসের নির্ধারিত সূচি বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গমুখী যাত্রীর চাপ থাকলেও গাড়ির স্বল্পতায় টিকিট বিক্রি করা যাচ্ছে না।এদিকে মঙ্গলবার সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালেও যাত্রীদের ভিড় দেখা গেছে। বিভিন্ন গন্তব্যে যাত্রী নিয়ে লঞ্চ ছেড়ে যেতে দেখা গেছে।নির্বাচনের ছুটিতে ঘরে ফেরার এই বাড়তি চাপ সামাল দিতে না পারায় সব পথেই যাত্রীদের ভোগান্তি বাড়ছে বলে মনে করছেন পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিরা।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

0 মন্তব্যসমূহ