মোজাম্মেল হক,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: এস এম টিভি বীরগঞ্জ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮ নং ভোগনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম-কে গনসংবর্ধনা দেওয়া হয়েছে।রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ভোগনগর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি সদস্য সাব্বির হোসেন রয়েল এর সঞ্চালনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এমপি মনজুরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করছে, তাই মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে তিনি সর্বদা জনগণের পাশে থাকবেন এবং নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাবেন।এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজান সিরাজ শিপন, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ রেজাউল করিম মনি, উপজেলা বিএনপির সদস্য দুলাল মিয়া,ভোগনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, ভারপ্রাপ্ত যুগ্ন আহবায়ক একেএম জাকারিয়া জাকির,৮নং ভোগনগর ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর ইসলাম। ৮নং ভোগনগর ইউনিয়ন বিএনপি কৃষক দলের সভাপতি রুহুল আমিন বাবু। রহিম বখশ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নজরুল ইসলাম।সহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ