লোড হচ্ছে...

রাজশাহী মহানগরীর চন্দ্রীমা থানা এলাকা হতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার করেছে র‍্যাব-৫।







আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টারঃ এস এম টিভি রাজশাহী বিভাগ 


র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ব্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‍্যাব-৫ কর্তৃক গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রাত্রী-২৩.৪৫ ঘটিকায় রাজশাহী মহানগরীর চন্দ্রীমা থানাধীন ছোট বনগ্রাম নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১২টি পেট্রোলবোমা ও ১৫ টি তাজা ককটেল উদ্ধার করা হয়। অতঃপর উদ্ধারকৃত আলামত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসমূহ চন্দ্রীমা থানায় হঞ্জর করা হয়েছে।আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে বাধাগ্রস্থ বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব পেট্রোল বোমা ও ককটেল মজুদ করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত এবং গ্রেফতারের জন্য র‍্যাব-৫ এর তৎপরতা অব্যাহত রয়েছে।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ