লোড হচ্ছে...

কুড়িগ্রামে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা।



মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ এস এম টিভি কুড়িগ্রাম।

কুড়িগ্রামে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধানগুলি অন্বেষণ করার জন্য সম্মিলিত সমস্যা সমাধানকে উৎসাহিত করার জন্য স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ এবং ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ১২ ঘটিকায় কাঁঠালবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে  ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।কাঁঠালবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দাতা ও সাবেক সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কাঁঠালবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম জাকির হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কাঁঠালবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মতিয়ার রহমান,সহকারী শিক্ষক মোঃ গোলাম রব্বানী।আরো বক্তব্য দেন, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র রায়,রোকন উদ দৌলাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।বক্তারা, বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ