র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ও সেনাবাহিনীর যৌথ আভিযানিক দল ০৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ০১:৪০ ঘটিকার সময় ০১টি মালবাহী ট্রাক এবং ট্রাকের ডালার ভিতর রক্ষিত ১৮ কেজি অবৈধ মাদক গাঁজা উদ্ধার করত: মাদক কারবারী ট্রাক ড্রাইভার মোঃ আজাদ আলী (৩০), পিতা-মোঃ আজিজুল হক, সাং-গঙ্গারামপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ'কে গ্রেফতার করা করে।গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।ঘটনা সূত্রে জানা যায়, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় নিয়মিত টহল এবং অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার উদ্দেশ্যে বাহির হয়। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় সেনাবাহিনী কর্তৃক প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, একজন ব্যক্তি ট্রাকে করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে চট্টগ্রাম জেলার মাঝিরঘাট এলাকা হতে ০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রওনা হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার উদ্দেশ্যে রওনা হয়েছে।প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও র্যাব-৫, সিপিসি-১ এর যৌথ আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন সিপিসি-১, র্যাব ক্যাম্পের পশ্চিম পার্শ্বে দ্বারিয়াপুর নামক স্থানে জনৈক মোঃ জবেদ আলীর দোকানের সামনে চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহী গামী মহা সড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে। অস্থায়ী চেকপোষ্ট চলাকালে ০৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ০১.৪০ ঘটিকার সময় ০১টি মালবাহী ট্রাক ঘটনাস্থল চেকপোষ্টের কাছে আসলে ট্রাকটি থামানোর সংকেত দেওয়া হয়। সংকেত পেয়ে ট্রাকটি থামিয়ে ট্রাক হতে ড্রাইভার পালানোর চেষ্টাকালে ঘটনাস্থলে ট্রাকের ড্রাইভার মাদক কারবারী মোঃ আজাদ আলী (৩০), পিতা-মোঃ আজিজুল হক, সাং-গঙ্গারামপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ'কে আটক করা হয় এবং তার স্বীকারোক্তি ও দেখানো মতে ট্রাকের ডালার ভিতর ত্রিপলে ঢাকা অবস্থায় ১৮ কেজি অবৈধ মাদক গাঁজা উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ