আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টারঃ এস এম টিভি রাজশাহী বিভাগ তারিখ ১০/০২/২০২৬ খ্রিস্টাব্দ।
রাজশাহীতে ওমর প্লাজা নিয়ে জটিলতা জাকির এন্টারপ্রাইজের সংবাদ সম্মেলন
থীম রিয়েল এস্টেটের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ ও আর্থিক লেনদেনের অভিযোগ। গত ৪ আগস্ট ২০২৪ তারিখে ওমর ফারুক চৌধুরী ও জাকিরুল ইসলামের মধ্যে ২৫ বছরের জন্য প্লাজা পরিচালনার চুক্তি হয়। জাকির এন্টারপ্রাইজ ৩ কোটি টাকা দিয়ে পরিচালনার দায়িত্ব নেয়। পরে থীম রিয়েল এস্টেট চুক্তি ভঙ্গ করে এবং জাকির এন্টারপ্রাইজকে হয়রানি শুরু করে। স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় সমঝোতা হলেও থীম রিয়েল এস্টেট মামলা দায়ের করে। জাকির এন্টারপ্রাইজ ক্ষতিপূরণ, মামলা প্রত্যাহার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। সংবাদ সম্মেলনে জাকির এন্টারপ্রাইজ জানায়, তারা সম্মান ও মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আইনানুগভাবে ব্যবসা পরিচালনা করতে বদ্ধপরিকর।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ