রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধিঃ Smtv Media দিনাজপুর।
দেশে জ্বালানি তেল সংকটের মধ্যে দিনাজপুরের একটি বাসায় অবৈধভাবে মজুত করা ৩৮০ লিটার ডিজেল ও অকটেন জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। শনিবার (২৮ মার্চ) দুপুরে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজারে এই অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন।বিজ্ঞাপন দণ্ডপ্রাপ্ত হলেন- ধনগাঁও গ্রামের জগদিশ রায়ের ছেলে পরিতোষ রায় (২৭)। আরও পড়ুন জামালপুরে তেল না পেয়ে সড়ক অবরোধ, জরিমানা করে মজুদ তেল বিক্রির ব্যবস্থা জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধনগাঁও গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে ওই বাড়িতে জারকিন ও বোতল রক্ষিত ৩৫০ লিটার ডিজেল ও ৩০ লিটার জব্দ করা হয়। অবৈধভাবে বাড়িতে তেল মজুদের অভিযোগে পরিতোষ রায়কে ৭ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করেন বিচারক। পরে জব্দ করা তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়। বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।ইউএনও সুমা খাতুন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে তেল মজুত ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ