![]() |
| সাংবাদিক মোঃ মারুফ হোসেন (মৌলভীবাজার জেলা প্রতিনিধি) |
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার জাকের পার্টি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) সন্ধা ৬ টা ০৪ মিনিটে মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন আমিনা আখি মটরস এর সাইটে আহমেদ কমপ্লেক্সের পাশে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার মুরুব্বিয়ানরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা জাকের পার্টির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জাকের পার্টির সভাপতি মহিবুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আজিজ আজিজ মাস্টার স্যার ও জহর আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্র ফ্রন্ট জাকের পার্টির সভাপতি কাউসার আহমেদ চৌধুরী, ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মাসুম আহমদ, স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি হারুন মিয়া এবং স্বেচ্ছাসেবক ফ্রন্টের সাধারণ সম্পাদক শাহিন আহমদ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক ফুল মিয়া ও অর্থ সম্পাদক জুয়েল আহমদ। ইফতার মাহফিলে জাকের পার্টি ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকার মুরুব্বিয়ানরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


0 মন্তব্যসমূহ