লোড হচ্ছে...

র‍্যাব-৫ এর অভিযানে ৩৪ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার, ১১ ককটেল ও ২ অস্ত্র উদ্ধার।


নিজস্ব প্রতিবেদক রাজশাহী বিভাগ Smtv Media  রাজশাহী 



র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।



এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল কর্তৃক ০৪ এপ্রিল ২০২৬ খ্রিঃ ২৩.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় মটরসাইকেলে করে মাদক পরিবহনকালে রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসুফপুর গ্রামস্থ জনৈক মোঃ সাইফুল ইসলাম এর মুদির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে একটি মটরসাইকেল কে সন্দেহ করে থামার সংকেত দিয়ে থামালে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করে অভিনব কায়দায় লুকায়িত মটরসাইকেলে বহন করার সময় ৩৪ বোতল ফেনসিডিল, মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মটরসাইকেল, ০১টি মোবাইল, ০২টি সিম সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রায়হান আলী (২৬), পিতা-মোঃ মাসুম আলী, মাতা- মোসাঃ আকলিমা বেগম, ২। মোঃ ইনতাজুল হোসেন (২৬), পিতা- মৃত আবু বক্কর, মাতা- মোসাঃ আম্বিয়া বেগম, উভয় সাং- ইউসুফপুর, থানা- চারঘাট, জেলা-রাজশাহী দ্বয়কে গ্রেফতার করে। ধৃত আসামিদের কে জিজ্ঞাসাবাদে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ পূর্বক উক্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা স্বীকার করে। এছাড়াও উপরোল্লিখিত একই তারিখে ২৩.৫০ ঘটিকায় চারঘাট থানাধীন মোক্তারপুর ১ নং ওয়ার্ড এর রাজশাহী ক্যাডেট কলেজ এর দেয়াল সংলগ্ন পূর্ব পার্শ্বে পরিত্যাক্ত অবস্থায় ১১টি ককটেল ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করে।



প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিদের কে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে সে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ এলাকায় নিয়ে যাচ্ছিলো মর্মে স্বীকার করে এবং পরিত্যাক্ত ককটেল ও দেশীয় অস্ত্র সম্পর্কে উপস্থিত লোকজনদের জিজ্ঞাসাবাদে কেউ কোন সঠিক তথ্য দিতে না পারায় তা পরিত্যাক্ত অবস্থায় জব্দ করা হয়।


উক্ত গ্রেফতারকৃত আসামিগণদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মামলা রুজু করা হয়েছে এবং পরিত্যাক্ত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ