লোড হচ্ছে...

মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন সাবেক জেলা বিএনপির আহবায়ক জামিলুর রশিদ খান।







রাকিবুল ইসলাম মানিকগঞ্জ স্টাফ রিপোর্টারঃ Smtv Media মানিকগঞ্জ।


মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে অ্যাডভোকেট জামিলুর রশিদ খানের নিয়োগকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর পরই মাননীয় প্রধানমন্ত্রীকে সহ সকল এমপি, মন্ত্রী মহোদয় কে অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এডভোকেট জামিলুর রশিদ খান।স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে জেলা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা এবং একসময় জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা তার এ নিয়োগে বিশেষ ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এ নিয়োগকে স্বাগত জানিয়ে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে আফরোজা খানম রিতা আপার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে, যিনি যোগ্য ব্যক্তিকে যথাযথ স্থানে দায়িত্ব প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে তারা মনে করেন।নেতাকর্মীদের আশা, অ্যাডভোকেট জামিলুর রশিদ খানের নেতৃত্বে মানিকগঞ্জ জেলা পরিষদের উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার সার্বিক উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ