লোড হচ্ছে...

অসহায় মানুষ যেন আইনের সুরক্ষা থেকে বঞ্চিত না হয়: মানিকগঞ্জে বিমানমন্ত্রী রিতা।


বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media মানিকগঞ্জ।


মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, অসহায় মানুষকে আইনের সুরক্ষা নিশ্চিত করতে বিচারক ও আইনজীবীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মঙ্গলবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিভেদ ও সংঘাত নয়—সমাজে শান্তি ও উন্নয়নের জন্য প্রয়োজন পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা। এর আগে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠানে ৭৩ জন নবীন আইনজীবীকে সংবর্ধনা দেওয়া হয় এবং মন্ত্রী নিজ হাতে তাদের গাউন পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ