লোড হচ্ছে...

বরিশালের উজিরপুরের দীর্ঘদিন আত্মগোপনে থাকা যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী'কে রাজপাড়া এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-০৫, রাজশাহী।


নিজস্ব প্রতিবেদক রাজশাহী বিভাগ Smtv Media রাজশাহী 

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, হত্যাকারী, ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষক, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‍্যাব।মামলার ওয়ারেন্ট সুত্রে জানা যায়, দীর্ঘ ২০ বছর পূর্বে বরিশাল জেলার উজিরপুর থানার ধর্ষণ মামলার যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মোঃ খলিল হাং, পিতা- আশ্রাব আলী হাং, সাং- বারাইকান্দি গুঠিয়া, থানা- উজিরপুর, জেলা-বরিশাল সাজা এড়ানোর জন্য ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন যাবৎ রাজশাহী জেলার রাজপাড়া থানা এলাকায় বসবাস করে আসছিল। কিন্তু আসামীর শেষ রক্ষা হলো না। অবশেষে র‍্যাব-৫ এর একটি চৌকুষ আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ০৬ এপ্রিল ২০২৬ খিঃ সময় ১৮.৩০ ঘটিকায় রাজশাহী জেলার রাজপাড়া থানাধীন হাওয়া চত্তর এলাকায় অপারেশন পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করে।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ