গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধিঃ Smtv Media পটুয়াখালী ৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ।
স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় পটুয়াখালী সিভিল সার্জন অফিসের অডিটোরিয়ামে এক আলোচনা সভার মধ্য দিয়ে দিবসের মূল কর্মসূচি শুরু হয়। পটুয়াখালী সিভিল সার্জন ডাঃ মোঃ খালেদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর প্রতিষ্ঠা দিবস এবং বৈশ্বিক স্বাস্থ্য অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম নাহিদ আল রাকিব এবং বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডাঃ বুলবুল পারভীন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক (BRAC) ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ নেফাজ উদ্দিন, জেলা যক্ষ্মা কর্মসূচি ব্যবস্থাপক মোঃ আব্বাস আলী এবং এরিয়া ম্যানেজার সঞ্জয় কুমার বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডাঃ মোঃ জিয়াউর রহমান, ডাঃ আশিক হাসান, এবং মোহাম্মদ শাহজালাল প্রমূখ। সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মোঃ খালেদুর রহমান বলেন, "২০২৬ সালের প্রতিপাদ্য 'Together for Health: Stand with Science' বা 'স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ' অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উপকূলীয় জেলা হিসেবে পটুয়াখালীতে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি ও অসংক্রামক রোগ মোকাবিলায় আমাদের বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে।"
সভায় বক্তারা অসংক্রামক রোগ (NCDs) নিয়ন্ত্রণ, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং প্রাণি থেকে মানুষের মধ্যে সংক্রমিত রোগ প্রতিরোধে 'ওয়ান হেলথ' (One Health) ধারণার ওপর গুরুত্বারোপ করেন। বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে জনগণের মধ্যে বিজ্ঞানভিত্তিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ তৌফিকুল রহমান রাকিব। জেলার বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও সচেতন নাগরিকবৃন্দ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।






0 মন্তব্যসমূহ