লোড হচ্ছে...

ধলেশ্বরী নদী ভাঙন রোধে অস্থায়ী কাজের উদ্বোধন, মন্ত্রীর আশ্বাস।


রাকিবুল ইসলাম স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জ Smtv Media মানিকগঞ্জ।



মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ছনকা উচ্চ বিদ্যালয় মাঠে ধলেশ্বরী নদীর ভাঙন রোধে অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (তারিখ) দুপুর ২টার দিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।উদ্বোধন শেষে তিনি বক্তব্যে বলেন, নদী ভাঙনপ্রবণ এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। ধলেশ্বরী নদীর ভাঙন রোধে নেওয়া এই অস্থায়ী প্রতিরক্ষামূলক উদ্যোগ স্থানীয় বসতবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।




তিনি আরও বলেন, নদী ভাঙন একটি দীর্ঘমেয়াদি সমস্যা। তাই স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ