লোড হচ্ছে...

রেডার নেতৃবৃন্দদের সাথে সৌজন্য সাক্ষাত প্রধানমন্ত্রী তারেক রহমান রাসিককে ঢেলে সাজানোর নিদের্শ দিয়েছেন রিটন।


মোঃ আবিদ হাসান সানু স্টাফ রিপোর্টার Smtv Media রাজশাহী।

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী সিটি করপোরেশনকে ঢেলে সাজানোর নিদের্শ দিয়েছেন উল্লেখ করে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেছেন, আমি রাসিকের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। রাসিকের উন্নয়নের লক্ষ্যে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দেয়া নিদের্শনায় আমি রাসিকের উন্নয়নে কাজ করছি। গতকাল বুধবার দুপুরে রাজশাহী রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এ্যাসোসিয়েশনের (রেডা) নেতৃবৃন্দর সাথে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।নগরীকে ঢেলে সাজাতে রেডার ভুমিকা দরকার উল্লেখ করে প্রশাসক রিটন বলেন, আমি আশা করবো আপনারা সব সময় আমার পাশে থাকবেন। রাসিকের উন্নয়নে ভাগিদার হবে। আমি সকলকে সাথে নিয়ে রাসিকের উন্নয়ন করতে চাই। তিনি বলেন, রাসিকে কাজের গতি বাড়ানোর জন্য ইতিমধ্যে পদক্ষেপ নেয়া হয়েছে। নতুন রাস্তা নির্মাণ, চলমান সব কাজ যেনো দ্রুত সম্পন্ন হয় তার তাগিদ দেয়া হয়েছে। আমি রাসিকের টেকসই উন্নয়ন করতে চাই। সেই লক্ষ্যে রেডার নেতৃবৃন্দের কাছে সহযোগিতা চান রাসিকের প্রশাসক। তিনি ডেভেলপাস সেক্টরের সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, আমি জানি আপনারা অনেক কষ্ট করে একটি ভবন নির্মাণ করার পর ন্যায্য মূল্য পান না। আগামীতে আপনারা যেনো ফ্ল্যাট বিক্রি করে ন্যায্য মূল পান, পারিশ্রমিক পান, সেই লক্ষ্যে কাজ করতে চাই।


রাসিক প্রশাসক সাথে সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন, রাজশাহী রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এ্যাসোসিয়েশনের সভাপতি ও সেমার্স রহমান ডেভেলপার এসোসিয়েট এর ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক ও আল আকসা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আ.স.ম মিজানুর রহমান কাজী, সহ-সভাপতি কবির হোসেন ও খন্দকার তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেজবা উল বারী সওদাগর, অর্থ সম্পাদক এম.এম সিহাব পারভেজ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মাকসুদুল ইসলাম সুমন,  এক্সিকিউটিভ মেম্বার বি.এম আকিবুর রহমান, এ.এন.বি ইউনিক রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান, তয়ন কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক সাফিউর রহমান রাইহান,  ত্রিকোণ প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক আসমাউল হুসনা, রেডার সদস্য ওয়াসিম রেজা, শওকত আলী, ইয়াকুব আলী পিয়াল প্রমুখ। এসময় রেডার নেতৃবৃন্দ রাসিকের প্রশাসককে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়াও শিক্ষাবোর্ড চেয়ারম্যান, এমকেএস স্পোর্টস, রেশম উন্নয়ন বোর্ড, চাঁপাইনবাবগঞ্জ মিল মালিক সমিতি, জননী গ্রন্থাগার, রওজাতুস সালেহিন লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা, হেতেমখাঁ গোরস্থান মসজিদ কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে প্রশাসক সাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ