রাকিবুল ইসলাম মানিকগঞ্জ সাটুরিয়া স্টাফ রিপোর্টারঃ Smtv Media মানিকগঞ্জ।
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে, যার কারণে চরম দুর্ভোগে পড়েছেন তিন জেলার সাধারণ মানুষ। বালিয়াটি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন দিক থেকে ভজনগর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এই সড়কটি মানিকগঞ্জ, টাঙ্গাইল এবং ঢাকা জেলার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন অসংখ্য মানুষ এই রাস্তা ব্যবহার করে চলাচল করলেও সড়কটির বেহাল অবস্থার কারণে যাতায়াত মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, গত চার থেকে পাঁচ বছর ধরে রাস্তাটির কোনো ধরনের সংস্কার কাজ হয়নি। ফলে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে, যা প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রায়ই যাত্রীবাহী যানবাহন উল্টে যাওয়ার ঘটনা ঘটছে, এতে মানুষ আহত হচ্ছে এবং ভোগান্তি চরমে পৌঁছেছে।এলাকাবাসী জানান, বালিয়াটি পুরাতন স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের স্বেচ্ছাসেবক টিম প্রায় দুইবছর আগে রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল। এছাড়াও সম্প্রতি সাটুরিয়া উপজেলার সর্বস্তরের জনগণ একযোগে দরখাস্ত প্রদান করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এই সড়কটি মানিকগঞ্জ জেলার শেষ প্রান্তে হওয়ায় কর্তৃপক্ষের নজর এড়িয়ে যাচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে জনগণ অবহেলার শিকার হচ্ছেন। এলাকাবাসীর একটাই দাবি—অতি দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। অন্যথায় দুর্ঘটনা ও জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ ।

0 মন্তব্যসমূহ