লোড হচ্ছে...

ছাতকে নৃত্যকলির বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।


গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধিঃ Smtv Media ময়মনসিংহ।

ছাতকে নৃত্যকলি‘র প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা পূর্ব আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে নৃত্যকলির সভাপতি জেপি পাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুষ্কার বিতরনী গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক পৌর  কাউন্সিলর জসিম উদ্দীন সুমেন। সাংস্কৃতিক সংগঠন নৃত্যকলির বর্ষপূর্তি উপলক্ষে গত ২৫ এপ্রিল ২০২৬, শনিবার সকাল ৯ টায় ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষে নৃত্য, সংগীত ও আবৃত্তি—এই তিনটি বিষয়ে মোট ১৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অভিজ্ঞ ও দক্ষ বিচারকমণ্ডলী বিচারকার্য পরিচালনা করেন। প্রতিযোগিতা শেষে বিদ্যালয় মাঠে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিচারকমণ্ডলী অংশগ্রহণকারী প্রতিযোগীদের প্রশংসা করেন এবং তাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।এ সময় বক্তব্য রাখেন, ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সভাপতি বিজিত রঞ্জন কর এবং ছাতক জেনুইন কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক আব্দুল জব্বার রনি। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অজয় কৃষ্ণ পাল, শিক্ষিকা লিলি চৌধুরী, সুরভী ব্যানার্জি, উজ্জ্বল সিনহা, অরুনা সিনহা, লায়লা আরজুমান্দ আরা, স্মৃতি রানী দাস, জাহিদ হাসান সোহেল এবং নৃত্যকলির সভাপতি জেপি পাল। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ