লোড হচ্ছে...

রাজশাহীর শেখ পাড়ায় র‍্যাবের অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ শ্রী রাম সরকার (২৯) গ্রেপ্তার।


নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী বিভাগ Smtv Media রাজশাহী 

 র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।




এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল কর্তৃক ০৮ এপ্রিল ২০২৬ খ্রিঃ ভোর ০৪.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় পরিত্যক্ত জমিতে সংরক্ষনকালে রাজশাহী মহানগরীর বড় বনগ্রাম শেখপাড়া এলাকা থেকে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব-৫, রাজশাহীর আভিযানিক দল। পরবর্তীতে তার দেয়া তথ্যমতে একই এলাকায় পরিত্যক্ত জমিতে অভিযান পরিচালনা করে ৩৩ কেজি গাঁজা, ০১টি মোবাইল ও ০২টি সিমসহ মাদক ব্যবসায়ী শ্রী রাম সরকার রাম (২৯), পিতা- শ্রী নিমাই সরকার, সাং- বনগ্রাম শেখপাড়া, ১৭ নং ওয়ার্ড, থানা-শাহ মখদুম, জেলা- রাজশাহী'কে গ্রেফতার করে। ধৃত আসামি দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ পূর্বক উক্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা স্বীকার করে।



প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীকে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে সে বিক্রয়ের উদ্দেশ্যে বিভিন্ন উপায়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংরক্ষন বিক্রয়ের কথা স্বীকার করে। উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানায় মামলা প্রকৃয়াধীন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ