নিজস্ব প্রতিবেদক রাজশাহী বিভাগ Smtv Media রাজশাহী ।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সিপিসি-১, র্যাব-৫, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউপি'র ৩নং ওয়ার্ডস্থ বনকুল আদিনা কলেজের গেইটের সামনে রাস্তা হতে ৭৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বাবু ইসলাম প্রকাশ বাবু (২০) নামের একজন মাদক কারবারিকে আটক করা হয়। ঘটনা সূত্রে জানা যায়, ২৫ এপ্রিল ২০২৬ তারিখ সময় র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় নিয়মিত টহল, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা উদ্দেশ্যে বের হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর এলাকায় অবস্থানকালীন ১৯.২৫ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউপি'র ৩নং ওয়ার্ডস্থ বনকুল আদিনা কলেজের গেইটের সামনে রাস্তায় অবৈধ মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক টহল দল সরকারী গাড়ীযোগে ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে মাদক কারবারি ১) মোঃ বাবু ইসলাম প্রকাশ বাবু (২০), পিতা-মোঃ আবু বক্কর, মাতা-মোছাঃ মিলি খাতুন, সাং-বনকুল (আদিনা কলেজের পাড়া) ৩নং ওয়ার্ড, মনকষা ইউপি, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ১৯.৪০ ঘটিকায় আটক করা হয়। আটককৃত আসামির দেহ তল্লাশিকালে তার পরিহিত কালো রংয়ের প্যান্টের বাম পকেট হতে আসামির নিজ হাতে বের করে দেওয়া মতে একটি সাদা পলিথিনের ভিতর ৪টি নীল রংয়ের প্যাকেটে রক্ষিত সর্বমোট ৭৭০ (সাতশত সত্তর) পিস কথিত ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার পূর্বক একই তারিখ ২০.১০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করা হয়।ধৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


0 মন্তব্যসমূহ