বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media মানিকগঞ্জ।
উপমহাদেশের বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে-কে স্মরণ করে মানিকগঞ্জ শহরের ঐতিহ্যবাহী কালিবাড়ি স্বরলিপি সংগীত নিকেতনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। রোববার (২৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টায় আয়োজিত এ অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন স্বরলিপি সংগীত নিকেতনের বিশিষ্ট কণ্ঠশিল্পী নাছরিন আহমেদ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত নিকেতনের শিল্পীবৃন্দ ও সংগীতপ্রেমী শ্রোতারা। সন্ধ্যাটি জুড়ে আশা ভোঁসলের জনপ্রিয় বাংলা গানের পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন, যা দর্শকদের মাঝে সৃষ্টি করে মনের মধ্যে আবেগ। সন্ধ্যার পুরোটা সময় জুড়ে উপস্থিত ছিলেন সংগীত নিকেতনের শিল্পীবৃন্দ ও অসংখ্য সংগীতপ্রেমী শ্রোতা। কেউ মুগ্ধ হয়ে শুনেছেন, কেউ চোখ বন্ধ করে অনুভব করেছেন—আবার কারও চোখের কোণে জমেছে অজান্তেই জল। এই আয়োজন শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল না; এটি ছিল স্মৃতির প্রতি শ্রদ্ধা, সুরের প্রতি ভালোবাসা আর এক কিংবদন্তির প্রতি গভীর কৃতজ্ঞতার এক নিঃশব্দ প্রকাশ। মানিকগঞ্জের এই ছোট্ট শহরে এমন একটি আয়োজন প্রমাণ করে—সত্যিকারের শিল্প কখনো সীমাবদ্ধ থাকে না, তা ছড়িয়ে পড়ে হৃদয় থেকে হৃদয়ে, সময়ের সীমানা পেরিয়ে। সেদিনের সন্ধ্যা হয়তো শেষ হয়েছে, কিন্তু তার সুর এখনো ভেসে বেড়াচ্ছে—মানুষের মনে, অনুভবে, আর ভালোবাসার গভীরে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ