মোঃ জাহিদুল ইসলাম সানি বিশেষ প্রতিনিধিঃ Smtv Media রাজশাহী।
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মেহনতি মানুষের অধিকার আদায়ের লড়াইকে স্যালুট জানিয়ে রাজশাহী জেলাসহ সারা বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা জাতীয়তাবাদী তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম সানি। আজ এক বার্তায় তিনি বলেন, "১৮৮৬ সালের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকদের আত্মত্যাগ আজ বিশ্বজুড়ে শ্রমিকের অধিকারের প্রতীক। বাংলাদেশের মেহনতি মানুষ বর্তমানে এক কঠিন সময় পার করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর অধিকারহীনতার এই প্রেক্ষাপটে শ্রমিকদের ন্যায্য মজুরি ও উন্নত জীবনমান নিশ্চিত করা সময়ের দাবি তিনি আরও বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গসংগঠন সবসময় সাধারণ মানুষের অধিকার রক্ষায় সোচ্চার। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে শ্রমের মর্যাদা হবে সর্বোচ্চ। পরিশেষে, তিনি সকল প্রকার শোষণ ও বঞ্চনার অবসান ঘটিয়ে শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সকল শহিদ শ্রমিকের আত্মার মাগফিরাত কামনা করেন। শুভেচ্ছান্তে, মোঃ জাহিদুল ইসলাম সানি যুগ্ম সাধারণ সম্পাদক,বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল,রাজশাহী জেলা শাখা। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ