রাকিবুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধিঃ Smtv Media মানিকগঞ্জ ।
মানিকগঞ্জ ডিবির ওসি মো: রফিকুল ইসলাম এবং তার সহযোগীর অভিযানে আজ সন্ধ্যা ৭ ঘটিকায় ৭৬ পিস ইয়াবা নিয়ে নারী সহ ৩ আসামি আটক করা হয়েছে। জানা গেছে মানিকগঞ্জের তুফান আলী ভবনের লিফটের ছয় তলায় ৭১ নং রুমে ডিবির তত্ত্বাবধানে বিশেষ অভিযানে, মোহাম্মদ সুমন ৪৮,পিতা মজিবর,সাং- ঠাকুরকান্দি, থানা ও জেলা-মানিকগঞ্জ। মোহাম্মদ নুরুল ইসলাম ৪০,পিতা মৃত: আয়নাল, সাং-কামার জাগি,থানা- ঘিওর, জেলা-মানিকগঞ্জ। চৈতি ৪৫, আব্দুর রাজ্জাক ভূঁইয়া, ঢাকা- সুত্রাপুর, নামের ৩ জনকে আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জনাব,মহরম সাহেব জানান দীর্ঘদিন তারা মানিকগঞ্জের তুফান আলী ভবনে এই ইয়াবা এবং নারী ব্যবসা করে আসছিল।
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালালে, আনুমানিক আজ সন্ধ্যা ৭ ঘটিকায় তাদেরকে আটক করেন,সাথে আলামত সহ জব্দ করে থানায় নিয়ে আসেন । এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ


0 মন্তব্যসমূহ