লোড হচ্ছে...

আজ রাজশাহী জেলা প্রশাসক মহোদয়ের সাথে রাজশাহী জেলার মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী বিভাগ Smtv Media  রাজশাহী।

আজ বেলা ৩-০০ টায় রাজশাহী জেলা প্রশাসন সম্মেলন কেন্দ্রে জেলা প্রশাসক জনাব কাজী শহিদুল ইসলাম এর সাথে রাজশাহী জেলা ও মহানগর মুক্তিযোদ্ধাদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় রাজশাহী মহানগর ও জেলার মুক্তিযোদ্ধাদের মধ্যে মহানগর আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুস সামাদ, জেলা আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা জনাব মো: নজরুল ইসলাম খোকা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য বীরমুক্তিযোদ্ধা জনাব এ্যাডভোকেট মোঃ মতিউর রহমান সহ বিভিন্ন উপজেলা আহ্বায়ক মুক্তিযোদ্ধাগন নীজ নীজ এলাকার ভিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।


জেলা প্রশাসক মহোদয় মুক্তিযোদ্ধাদের সমস্যার কথা অত্যন্ত ধৈর্য্যের সাথে শুনেন এবং যতো দ্রুত সম্ভব সমাধানের আশ্বাস প্রদান করেন। গোদাগাড়ী উপজেলা কমান্ডার তার উপজেলায় মাদক ব্যাবসা নিয়ন্ত্রণে প্রশাসনের সাহায্য কামনা করলে জেলা প্রশাসক মহোদয় নীজে উদ্যোগ নিয়ে মাদক ব্যবসা এবং মাদকাসক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ