নিজস্ব প্রতিবেদক রাজশাহী বিভাগ Smtv Media রাজশাহী।
র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী, সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারী এবং অবৈধ মজুদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় ০৯/০৪/২০২৬ ইং তারিখে সিপিএসসি র্যাব-০৫ এর একটি চৌকস আভিযানিক দল।
গোপন সংবাদ পায় যে, রাজশাহী মহানগরের কর্ণহার থানা এলাকায় একটি ফিলিং স্টেশন থেকে নিয়ম বহির্ভূতভাবে ডিজেল বিক্রয় চলছে এবং সেখানে বিপুল পরিমান ভোজ্য তেলের অবৈধ মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসির সহযোগিতায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক সেখানে ভ্রাম্যমান আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয় এবং বে-আইনি প্রক্রিয়ায় জ্বালানী তেল বিক্রির সত্যতা পাওয়া যাওয়ায়। মেসার্স মতিউর ফিলিং স্টেশনসহ কয়েকজন ব্যক্তিকে নিম্নোক্ত হারে জরিমানা প্রদান করেন।মেসার্স মতিউর রহমান ফিলিং স্টেশনকে নিয়ম বহির্ভূত ভাবে জ্বালানী তেল ডিজেল বিক্রয় করার কারণে ২০০০০০/-(দুই লক্ষ) টাকা জরিমানা।
জনৈক রতন (৩৫) কে নিয়ম বর্হিভূত ভাবে ৩০০ (তিনশত) লিটার জ্বালানী তেল ক্রয় করার কারণে ৩০০০০/-(ত্রিশ হাজার) জরিমানা।জনৈক আওয়াল হক (৭০) কে নিয়ম বর্হিভূত ভাবে ৯৬০ লিটার জ্বালানী তেল ক্রয় করার কারণে ৫০০০/-(পাঁচ হাজার) টাকা জরিমানা।জনৈক রবিউল ইসলাম (৪০) কে নিয়ম বর্হিভূত ভাবে ৫৫০ লিটার জ্বালানী তেল ক্রয় করার কারণে ১০০০/-(এক হাজার) টাকা জরিমানা।
জনৈক সাধন (৪৫) কে ১০ (দশ) লিটার পেট্রোল গোপন করে মজুদ করার কারণে ১০০০/- টাকা জরিমানাসর্ব মোট জরিমানা-২০০০০০+৩০০০০+৫০০০+১০০০+১০০০=২৩৭০০০/-(দুই লক্ষ সাইত্রিশ হাজার) টাকা জরিমানা করেন।
উল্লেখ্য, উক্ত ফিলিং স্টেশনের কম্পাউন্ডের ভিতরে রাখা ৭৭ ড্রাম ভোজ্য তেল পাওয়া যায় যাহার আনুমানিক ওজন ১৪ টন তাহার ক্রয় সংক্রান্ত তথ্য সঠিক পাওয়ায় এবং মজুদের সময় অল্প হওয়ায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মালিককে এ সংক্রান্ত জরিমানা না করে সতর্ক করেন এবং নির্দিষ্ট সময়ের ভিতরে বিক্রয়ের নির্দেশনা প্রদান করেন। আদায়কৃত জরিমানার অর্থ নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক রাষ্ট্রীয় কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।





0 মন্তব্যসমূহ