লোড হচ্ছে...

রাজশাহীর বাঘায় সিএনজি চালকসহ ৪ জন নিহতের মামলার পলাতক আসামী আলমগীর (৩৫) গ্রেফতার র‍্যাব-০৫।


নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী বিভাগ Smtv Media রাজশাহী।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, হত্যাকারী, ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষক, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‍্যাব।মামলার এজাহার সুত্রে জানা যায়, রাজশাহী জেলার বাঘা থানার সোমবার গত ০৯ ই মার্চ ২০২৬ খ্রিঃ সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে একটি সিএনজিকে বাঘা থেকে ছেড়ে আসা ভটভটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয় এবং হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরো ১ জন মৃত্যু বরণ করেন। এ ঘটনায় বাঘা থানায় একটি হত্যা মামলা রুজু হয়। ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট, ইলেক্টনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে ছায়া তদন্তের মাধ্যমে আসামিদের' কে গ্রেফতারের অভিযানে নামে র‍্যাব।  এরই ধারাবাহিকতায়, র‍্যাব-৫, সদর কোম্পানী, রাজশাহী এর আভিযানিক দল গোপন সংবাদ এর ভিত্তিতে অদ্য ০৫ ই এপ্রিল ২০২৬ খিঃ সময় ১২.৪০ ঘটিকায় রাজশাহী জেলার শাহমখদুম থানাধীন সিটিহাট মোড় এলাকায় ভাই ভাই ওয়ার্কশপের সামনে অপারেশন পরিচালনা করে উক্ত হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত আসামী ১। মোঃ আলমগীর (৩৫), পিতা- মোঃ কুদ্দুস আলী, মাতা- নয়নতারা বেগম, সাং- নীমতলা, থানা- গোমস্তাপুর, জেলা- চাপাইনবাবগঞ্জ' কে গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহী জেলার বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ