লোড হচ্ছে...

জামিয়া ইমদাদিয়া ঢাকিরকান্দা ছাতিয়ানতলা মাদ্রাসায় গণমিটিং: স্বচ্ছতা, উন্নয়ন ও নতুন উদ্যোগের ঘোষণা করেন।


মোহাম্মদ রুবেল মিয়া ময়মনসিংহ প্রতিনিধিঃ Smtv Media ময়মনসিংহ।



ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের জামিয়া ইমদাদিয়া ঢাকিরকান্দা ছাতিয়ানতলা মাদ্রাসাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে আজ মাদ্রাসা প্রাঙ্গণে এক গুরুত্বপূর্ণ গণমিটিং অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৪০০ জন এলাকাবাসী ও মাদ্রাসার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়-ব্যয় ও জমি নিয়ে মাদ্রাসার সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শহিদ তার বক্তব্যে বলেন,তিনি ব্যক্তিগত ইচ্ছায় নয়, বরং এলাকাবাসীর আস্থার ভিত্তিতে এই দায়িত্ব পালন করছেন। তিনি দাবি করেন, মাদ্রাসার নামে প্রায় ০৯.৫০ শতাংশ জমি প্রদান করা হয়েছে এবং তার দায়িত্বকালীন সময়ে পুকুর ভরাট, বিল্ডিং নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, মাদ্রাসার সকল হিসাব-নিকাশ কেশিয়ারের কাছে সংরক্ষিত রয়েছে এবং যে কেউ চাইলে তা পর্যালোচনা করতে পারবেন। তিনি ভবিষ্যতেও মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন। বর্তমান কমিটির প্রতি সমর্থন জানিয়েছে মিটিংয়ে লুটাস ভাই বলেন, বর্তমান কমিটির বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই এবং এলাকাবাসী হিসেবে তারা সবসময় মাদ্রাসার পাশে থাকবেন।



ডিজিটাল স্বচ্ছতার উদ্যোগ নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ মাদ্রাসার স্বচ্ছতা নিশ্চিত করতে একটি আধুনিক উদ্যোগের প্রস্তাব দেন। তিনি জানান মাদ্রাসার আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব একটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে জমি সংক্রান্ত কাগজপত্র, কমিটির সদস্যদের তথ্য ও দায়িত্বপ্রাপ্ত হুজুরদের ছবি সেখানে থাকবে। মাসিক আয়, ছাত্রদের দেওয়া ফিসহ হুজুরদের বেতনসহ সব তথ্য উন্মুক্ত করা হবে এছাড়া, মাদ্রাসার জন্য একটি কম্পিউটার দেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়েছে। ভবিষ্যৎ কমিটি গঠনের প্রস্তাবে প্রবাসী কেরামত উল্লাহ বলেন, বর্তমান কমিটির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তা বহাল থাকতে পারে। তবে ভবিষ্যতে নতুন কমিটি গঠনের ক্ষেত্রে তরুণ ও আলেমদের সমন্বয়ে একটি শক্তিশালী ও কার্যকর কমিটি গঠনের আহ্বান জানান। অভিযোগ উল্লেখ্য, মাদ্রাসার সাবেক পরিচালনা কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় আজকের এই মিটিং অনুষ্ঠিত হয় এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঐক্যের আহ্বানে মিটিং শেষে উপস্থিত সবাইকে বিভেদ ভুলে মাদ্রাসার উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই শিক্ষা প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। আসুন, ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে আমরা সবাই মিলে এই মাদ্রাসার উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ