বায়েজিদ জোয়ার্দার চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ Smtv Media চুয়াডাঙ্গা।
প্রান্তিক কৃষকদের ধান কাটার সুবিধার্থে এবং কৃষিতে যান্ত্রিকীরণে উদ্ভুদ্ধ করতে কৃষকদের ধান কাটার হ্যান্ড রিপার মেশিন পরিচালনা ও রক্ষণাবেক্ষন বিষয়ক ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারী উন্ন্য়ন সংস্থা রিসো বাস্তবায়িত “প্রান্তিক কৃষকদের ধান কাটার হ্যান্ড রিপার মেশিন বিতরণ” কর্মসূচীর আওতায় ১০জন উপকারভোগী কৃষককে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
অদ্য ১৬ এপ্রিল ২০২৬ ইং বৃহস্পতিবার শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ হলরুমে ধান কাটার হ্যান্ড রিপার মেশিন পরিচালনা ও রক্ষণাবেক্ষন বিষয়ক প্রশিক্ষণের সমাপনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিসো’র নির্বাহী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম এবং রিসো’র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মতিয়ার রহমান। নির্বাহী পরিচালক বলেন, প্রন্তিক দরিদ্র মানুষের আর্থসামাজিক অবস্থা উন্ন্য়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় রিসো ২০০৬ সাল থেকে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার আপনাদের ১০ জনকে বিনামূল্যে ৫ ধরনের ব্লেডসহ ১০টি ধান কাটার হ্যান্ড রিপার মেশিন প্রদান করা হবে। মেশিনগুলো যাতে সঠিকভাবে ব্যবহার করে আপনাদের নিজের কৃষি কাজের পাশাপাশি অন্যের জমিতে কাজ করে আয় করতে পারেন সেজন্যে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আশাকরি এই মেশিনগুলো যতœ সহকারে ব্যবহার করলে আপনাদের ভাগ্য উন্ন্য়নে সহায়ক হবে। প্রশিক্ষণে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশ এনজিও।
ফাউন্ডেশনের পরিচিতি, বাস্তবায়নকারী সংস্থা রিসো’র পরিচিতি,বাস্তবায়িত প্রকল্প পরিচিতি, প্রকল্পের প্রত্যাশিত ফলাফল, ধান কাটার হ্যান্ড রিপার মেশিন সেটিং ও পরিচালনাসহ কৃষকদের স্বাস্থ্য ঝুঁকি, কীটনাশক ও রাসায়নিক ব্যবহারের সতর্কতা, নিরাপত্তা, পুষ্টি, পরিচ্ছন্নতা, মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক ধারনা প্রদান করা হয়। সহায়ক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ পরিচালনা করেন মোঃ দারুল ইসলাম ও ধান কাটার হ্যান্ড রিপার মেশিন সেটিং, পরিচালনা ও রক্ষণাবেক্ষন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন ম্যাকানিক জাহাঙ্গীর আলম। সার্বিক সহযোগিতায় ছিলেন রিসো’র মনিটরিং অফিসার মোঃ মামুনুর রশিদ। প্রশিক্ষণে ১০ জন উপকারভোগী প্রান্তিক কৃষক উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।



0 মন্তব্যসমূহ