নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী বিভাগ Smtv Media রাজশাহী।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সদর কোম্পানী, র্যাব-৫, রাজশাহী, এর একটি অপারেশন দল কর্তৃক ০৭ এপ্রিল ২০২৬ ইং সময় ২২:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার বোয়ালিয়া থানাধীন কুমারপাড়া (ঘোষপাড়া), আলুপট্টি রোড এলাকা হতে আটককৃত আসামী ১) অভিজিৎ মন্ডল (২৭), পিতা- অর্জুন মন্ডল, ২) রায়হান আউয়াল (২১), পিতা- মোঃ রবিউল আওয়াল, উভয় থানা- বোয়ালিয়া, জেলা রাজশাহী, দীর্ঘদিন যাবৎ একে অপরের যোগসাজসে আসামী ৩) মোঃ আব্দুল বাছিত রিয়ান (২৩), পিতা- মৃত শেখ বাচ্চু মিয়া, সাং- যাত্রবাসা, ১ নং ওয়ার্ড, থানা- বনিয়াচং, জেলা-হবিগঞ্জ ও দেশের বিভিন্ন স্থান হইতে অনলাইনের মাধ্যমে নকল মার্কশিট ও সার্টিফিকেট তৈরির অর্ডার সংগ্রহ করিয়া অভিনব উপায়ে নকল মার্কশিট ও সার্টিফিকেট তৈরি করে তাহা সরবরাহ করে আসিতেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামিদের উক্ত প্রতারণা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে, সে সত্যতা স্বীকার করে। আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার বোয়ালিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


0 মন্তব্যসমূহ