রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ Smtv Media বীরগঞ্জ দিনাজপুর।
দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে তিনটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার কে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন অনিয়ম ও কাঙ্খিত সেবা না দেয়ার অভিযোগে ২০০৯ এর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২৪ ও ২৫ ধারা মোতাবেক ডক্টরস ক্লিনিক কে ৩০ হাজার , সেফা ডায়াগনস্টিক সেন্টার ১০ হাজার এবং আমাদের ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে পৌর শহরের এলাকার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি
পরিচালক মো. বোরহান উদ্দিন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আফরোজ সুলতানা লুনার সমন্বয়ে পরিচালিত এই অভিযানে সহযোগিতা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মো. আবু বক্কর সিদ্দিক, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফরিদ বিন ইসলামসহ পুলিশ সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


0 মন্তব্যসমূহ