লোড হচ্ছে...

রাজশাহী গোদাগাড়ী থানা এলাকা হতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫৭২ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে র‍্যাব-৫, সিপিএসসি।।


নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী Smtv Media রাজশাহী।



র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী, সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারী এবং অবৈধ মজুদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় ২৭/০৪/২০২৬ ইং তারিখে সিপিএসসি র‍্যাব-০৫ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদ পায় যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন নাজিরপুর এলাকায় জনৈক মোঃ রাসেল হোসেন এর বসতবাড়িতে বা বাড়ির আশে-পাশে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতেতে অভিযান পরিচালনা করা হয়। উক্ত স্থান তল্লাশী করে অবৈধভাবে মজুদকৃত ৫৫০ লিটার ডিজেল এবং ২২ লিটার পেট্রোল পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ সংক্রান্তে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক জব্দকৃত তেল স্থানীয় ডিলারের মাধ্যমে বিক্রয় করে উক্ত টাকা সরকারী কোষাগারে প্রদানের ব্যবস্থা গ্রহণ করেন।



পরবর্তীতে নাজিরপুর ছয়হাটি বাজারস্থ মেসার্স রবিউল ট্রেডার্স এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সেখানে প্রায় ৩৫০ লিটার ডিজেলের মজুদ পাওয়া যায়। এ সময় দোকান মালিক জ্বালানি তেল মজুদ ও বিক্রির মেয়াদোত্তীর্ণ লাইসেন্স প্রদর্শন করেন। আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে গেলে সে লাইসেন্স নবায়ন এর আবেদন করেছেন মর্মে জানান। তার বক্তব্যের সত্যতা যাচাইয়ের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আগামীকাল তাকে প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ উপজেলা প্রশাসন, গোদাগাড়ী অফিসে হাজির থাকার জন্য আদেশ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ