বায়েজিদ জোয়ার্দার চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ Smtv Media
চুয়াডাঙ্গা পৌর এলাকায় নয়ন আল মামুন (৩২) নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গু'রু'তর জ'খ'ম করার ঘটনা ঘটেছে। র:ক্তা'ক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অদ্য ২৬ এপ্রিল ২০২৬ ইং রবিবার সন্ধ্যার পর শহরের বিএডিসি মোড়ের পুরাতন স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় নয়ন আল মামুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।আহত নয়ন আল মামুন চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারপাড়ার বাসিন্দা মতিয়ার রহমানের ছেলে। তিনি পেশায় একজন গ্রাফিকস ডিজাইনার।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় নয়ন আল মামুন মোটরসাইকেলযোগে অন্য একজনের সঙ্গে যাচ্ছিলেন। পথিমধ্যে বিএডিসি সড়কের পুরাতন স্টেডিয়ামের কাছে অজ্ঞাত কয়েকজন যুবকের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই যুবকরা ধারালো অ:স্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায়।আহতের বড় ভাই রানা জানান, হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং ঘটনার প্রকৃত কারণও জানা যায়নি।। আমার ভাই তাদের চেনেনা বলে জানিয়েছে। তিনি আরও বলেন, চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। রাজশাহী অথবা ঢাকাতে নিতে যাব। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান জানান, কি কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা হাসপাতালে গিয়ে আহতের সঙ্গে কথা বলেছি। মামলার জন্য বলা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও আটকে কাজ শুরু করেছে পুলিশ।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


0 মন্তব্যসমূহ