বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media মানিকগঞ্জ।
মানিকগঞ্জ সিংগাইর - হরিরামপুর ২ আসনের সাবেক শিক্ষা উপমন্ত্রী, বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক,মানিকগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম মেম্বার, গোলাম সারোয়ার মিলন আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,) ২০শে এপ্রিল ২০২৬ ইং রোজ রবিবার ফজরের নামাজের কিছুক্ষন আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন গোলাম সারোয়ার মিলন।পরিবার সূত্রে জানা গেছে তিনি স্টোক করে ঢাকার একটি হাসপাতালে পরলোক গমন করেন। তিনি ১৯৮৬-৮৭ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা উপমন্ত্রী ছিলেন। তাছাড়া মানিকগঞ্জ-২ আসনের ১৯৮৬-৯০সালে সাবেক সংসদ সদস্, ছিলেন। তিনি ১৯৮১-৮২ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি , ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা,বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৯ বছর। তিনি স্ত্রী ফাতেমা সারোয়ার, এবং এক মেয়ে, এক ছেলে ,রেখে পরলোক গমন করেন । আজ বাদ জোহর সিংগাইর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক দলের নেতাকর্মী,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা এবং পরিবারবর্গসহ হাজার হাজার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। জানাজার পরে মরহুমকে ঢাকা আজিমপুর কবরস্থানে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়। গোলাম সারোয়ার মিলনের মৃত্যুতে মানিকগঞ্জবাসী গভীর শোকাহত। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে সূতিচারন করেন সাবেক এমপি এস এ আব্দুল মান্নান, মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এড: জামিলুর রশিদ খান, মরহুমের ছেলে সুবাইয়ের সারোয়ার,মরহুমের সাবেক এ,পি,এস, বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মুফতেজুর রহমান খান বিবেক, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাস্টার,বীর মুক্তিযোদ্ধা শেখ রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ,বীর মুক্তিযোদ্ধা মোঃ শামীম মোল্লা, সাংবাদিক মজিবর রহমান সহ আরো অনেক বীর মুক্তিযোদ্ধা সেই সময় উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ