লোড হচ্ছে...

বীরগঞ্জে চালু হচ্ছে ফুয়েল কার্ড ব্যবস্থা করা হয়েছে।

 


মোঃ মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ Smtv Media বীরগঞ্জ দিনাজপুর।



দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জ্বালানি সংকট নিরসন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ফুয়েল কার্ড ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। এতে মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলামের দিকনির্দেশনায় উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ ও তেল পাম্প মালিকরা সরকারি কর্মকর্তা ইউপি চেয়ারম্যান সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, জ্বালানি তেল সংগ্রহে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে, তা দূর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ফুয়েল কার্ড চালুর মাধ্যমে জ্বালানির সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়ন্ত্রিত বিতরণ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উপজেলা প্রশাসন জানিয়েছে, খুব শিগগিরই এ ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি বীরগঞ্জ উপজেলা  সকলকে বৈধ কাগজপত্র সঙ্গে রেখে জ্বালানি গ্রহণের আহ্বান জানিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ফুয়েল কার্ড ব্যবস্থা চালু হলে জ্বালানি সরবরাহে শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমবে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ