লোড হচ্ছে...

মানিকগঞ্জ সদর উপজেলার বনপারিল গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ উঠেছে।


রাকিবুল ইসলাম মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media মানিকগঞ্জ।


মানিকগঞ্জ সদর উপজেলার বনপারিল গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সন্দেহভাজন দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এবং আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।নিহত শিশুটির নাম আতিকা (৯)। সে ওই গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ ছিল আতিকা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর রাতের দিকে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে তার মরদেহ খুঁজে পান। ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয় এবং অপর একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করেময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ