মোঃ আবিদ হাসান সানু স্টাফ রিপোর্টারঃ Smtv Media রাজশাহী।
রাজশাহী সিটি কর্পোরেশনে বিএমডিএফ-এর অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পসমূহ পরিদর্শন, নতুন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রশাসক, রাজশাহী সিটি কর্পোরেশন জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি তাঁর বক্তব্যে বলেন, নগর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বাস্তবমুখী ও জনবান্ধব প্রকল্প গ্রহণের বিকল্প নেই। ইতোমধ্যে বাস্তবায়িত প্রকল্পগুলোর কার্যকারিতা মূল্যায়নের পাশাপাশি নতুন সম্ভাবনাময় প্রকল্পগুলো দ্রুত গ্রহণ ও বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত থেকে চলমান কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


0 মন্তব্যসমূহ